Farewell Garden Party at Principal’s Residence
As part of the farewell programs for the outgoing Class XII cadets of MCSK, a garden party was hosted at the Principal’s residence this afternoon. The outgoing cadets were invited to spend an informal and memorable time with the Principal and his family. The garden party created a joyful yet nostalgic atmosphere and strengthened the special bond between the outgoing cadets and the Principal.
বিদায়ী দ্বাদশ শ্রেণির ক্যাডেটদের ফেয়ারওয়েল অনুষ্ঠানমালার অংশ হিসেবে আজ বিকেলে এমসিএসকের অধ্যক্ষের বাসভবনে একটি গার্ডেন পার্টির আয়োজন করা হয়। এ উপলক্ষে বিদায়ী ক্যাডেটদের অধ্যক্ষ ও তাঁর পরিবারের সঙ্গে একটি অনানুষ্ঠানিক ও স্মরণীয় সময় কাটানোর জন্য আমন্ত্রণ জানানো হয়। গার্ডেন পার্টিটি আনন্দঘন ও আবেগময় পরিবেশে অনুষ্ঠিত হয় এবং বিদায়ী ক্যাডেটদের সঙ্গে অধ্যক্ষের আন্তরিক ও বিশেষ সম্পর্ককে আরও সুদৃঢ় করে।